॥ হরি ওঁ ॥ জয় গুরু ॥ জয় সনাতন ধর্ম ॥
শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমও বাসুদেব অনাথ আশ্রম · স্থাপিত ১৯৬৫
বাসুদেব যোগাশ্রমের পুকুর, দোতলা খিলান-বারান্দা ও মন্দিরের চূড়া

শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমও বাসুদেব অনাথ আশ্রম

নেহালপুর, নন্দীরহাট, হাটহাজারী, চট্টগ্রাম · স্থাপিত ১৯৬৫ · রেজি: নং-১২১৮২ চট্ট/হাট/২৬

আশ্রম পরিচিতি

সাধনা, সেবা ও শিক্ষার এক পুণ্যধাম

বিশ্বপরিব্রাজক অষ্টাঙ্গ যোগক্রিয়াবিদ শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজ ১৯৬৫ সালে নেহালপুর গ্রামের নির্জন পল্লীতে এক পুকুর পাড়ে মাত্র ২ কড়া জমিতে একটি কুটির নির্মাণ করে কঠোর তপস্যায় মগ্ন হন। নাম দেন “অযাচক আশ্রম” — না চাইতেই যা পাওয়া যায় তাতে তুষ্ট থাকা। সেই কুটিরেই আজ তাঁর সমাধিক্ষেত্র, আর তাকে ঘিরে গড়ে উঠেছে শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম।

শিষ্য স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজ আশ্রমকে ভক্তের মানস তীর্থে পরিণত করেন এবং প্রতি অমাবস্যার রাতে শ্রীশ্রী চণ্ডীযজ্ঞের প্রচলন করেন। ২০০৪ সাল থেকে বর্তমান অধ্যক্ষের হাতে শুরু হওয়া বাসুদেব অনাথ আশ্রমে এখন প্রায় ৪৫০–৫০০ অনাথ শিশুর আহার, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আশ্রম বহন করে।

বর্তমানে আশ্রমের অধ্যক্ষ শ্রীশ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ।

১৯৬৫প্রতিষ্ঠাকাল
৪৫০+অনাথ শিশুর আবাস
২০০৪অনাথ আশ্রমের সূচনা
বিনা খরচেশিক্ষা, আহার ও চিকিৎসা
“এ অসহায় অনাথ ছেলেদের যখনই যা কিছু সেটা আমিই পাব, আমাকেই দেয়া হবে। অনাথ ছেলেদের মঙ্গল চিন্তা করলে নিজের ছেলের মঙ্গল অবিসম্ভাবী।”আশ্রমের বাণী

আশ্রমের ইতিহাস

পর্ণকুটির থেকে সনাতনী তীর্থস্থান

  1. আবির্ভাব

    মুরাদনগর, মীরসরাই

    গৌর দোল পূর্ণিমা তিথিতে ৭নং কাটাছড়া ইউনিয়নের মুরাদনগর গ্রামে শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের আবির্ভাব। কেদার, বদ্রী, হরিদ্বার, হৃষীকেশ, নেপাল, ভুটান ও বার্মাসহ অসংখ্য তীর্থে সাধনা করেন।

  2. প্রথম আশ্রম

    গোপালপুর, মীরসরাই

    জন্মভূমির কাছে গোপালপুর গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় একটি পর্ণকুটির স্থাপন, যা বর্তমানে শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম, গোপালপুর।

  3. ১৯৬৫

    নেহালপুরে অযাচক আশ্রম

    নির্জন সাধনার জন্য নেহালপুরে পুকুর পাড়ে ২ কড়া জমিতে কুটির নির্মাণ ও “অযাচক আশ্রম” নামকরণ। এবার সঙ্গে ছিলেন তরুণ শিষ্য স্বামী কৃষ্ণানন্দ গিরি।

  4. ১৯৮৫

    মহাসমাধি

    শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরের দশমী তিথিতে স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের মহাসমাধি। যে কুটিরে দেহত্যাগ করেন, সেখানেই তাঁর সমাধিক্ষেত্র।

  5. ১৯৮৫–২০০৪

    কৃষ্ণানন্দ গিরি মহারাজের যুগ

    আশ্রমকে ভক্তের মানস তীর্থে পরিণত করা এবং প্রতি অমাবস্যার রাতে শ্রীশ্রী চণ্ডীযজ্ঞের প্রচলন।

  6. ৯ সেপ্টেম্বর ২০০৪

    দায়িত্ব অর্পণ

    অসংখ্য ভক্তের সম্মুখে শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের ওপর আশ্রমের দায়িত্বভার অর্পণ। মাত্র ১০ দিন পর, ২০ সেপ্টেম্বর ২০০৪, স্বামী কৃষ্ণানন্দ দিব্যধামবাসী হন।

  7. ২০০৪–বর্তমান

    সেবার বিস্তার

    বাসুদেব অনাথ আশ্রম ও বাসুদেব স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা। সমাধিক্ষেত্র তথা সাধনপীঠকে ঘিরে গড়ে উঠেছে বিরাট সনাতনী তীর্থস্থান।

“এই মাতৃস্তব শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ অশ্বমেধ, রাজসূয় যজ্ঞের চেয়েও সমধিক।”শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজ

সূত্র: “উপাসনা পদ্ধতি”, গ্রন্থকার শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ

আমাদের শাখা

শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমের দুই ধাম

স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের হাতে গড়া দুটি আশ্রম, একই গুরু পরম্পরায় পরিচালিত।

নেহালপুর আশ্রমের পুকুরঘাট ও বারান্দা

প্রধান শাখা

শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম, নেহালপুর

নেহালপুর, নন্দীরহাট, হাটহাজারী, চট্টগ্রাম

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত “অযাচক আশ্রম”। স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের সমাধিক্ষেত্র, মূল মন্দির, বাসুদেব অনাথ আশ্রম ও বাসুদেব স্কুল এন্ড কলেজ এখানেই।

দ্বিতীয় শাখা · আদি আশ্রম

শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম, গোপালপুর

গোপালপুর, মীরসরাই, চট্টগ্রাম

তীর্থ পর্যটন ও সাধনা শেষে স্বামীজি জন্মভূমি মীরসরাইয়ের পাশে গোপালপুর গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় প্রথম পর্ণকুটির স্থাপন করেন। এটিই আশ্রমের আদি ভিত্তি।

গুরু পরম্পরা

যাঁদের আশীর্বাদে এই আশ্রম

প্রতিষ্ঠাতা থেকে বর্তমান অধ্যক্ষ পর্যন্ত গুরু থেকে শিষ্যে দায়িত্বের ধারা।

শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজ

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজ

গৌর দোল পূর্ণিমা তিথিতে মীরসরাইয়ের মুরাদনগর গ্রামে আবির্ভাব। স্বামী সত্যানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের চরণে হঠযোগ ও রাজযোগ শিক্ষা। ১৯৮৫ সালে মহাসমাধি।

শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজ

উত্তরসূরি অধ্যক্ষ

শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজ

রাউজানের কেউটিয়া গ্রামের সন্তান, পিতা তেজেন্দ্র ভট্টাচার্য্য, মাতা সুখদা দেবী। গুরুর প্রাণপ্রিয় শিষ্য ও উত্তরাধিকারী। ২০ সেপ্টেম্বর ২০০৪ দিব্যধামবাসী।

শ্রীশ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ

বর্তমান অধ্যক্ষ

শ্রীশ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ

৯ সেপ্টেম্বর ২০০৪ গুরুদেব কৃষ্ণানন্দ গিরি মহারাজ ভক্তদের সম্মুখে তাঁর ওপর আশ্রমের দায়িত্বভার অর্পণ করেন। বাসুদেব অনাথ আশ্রমের প্রবর্তক; “উপাসনা পদ্ধতি” গ্রন্থের রচয়িতা।

সেবা কার্যক্রম

আশ্রমের সেবা ও প্রতিষ্ঠানসমূহ

বাসুদেব অনাথ আশ্রম ভবনের সামনে আশ্রমের শিশুরা

বাসুদেব অনাথ আশ্রম

২০০৪ সালে গুরু মহারাজের হাতে শুরু হওয়া এই আবাসিক আশ্রমে বর্তমানে প্রায় ৪৫০–৫০০ অনাথ ছেলে থাকে।

  • আহার ও বাসস্থান
  • শিক্ষা ও বইপত্র
  • চিকিৎসা ও যত্ন
বাসুদেব স্কুল এন্ড কলেজের ছাত্ররা

বাসুদেব স্কুল এন্ড কলেজ

সরকার অনুমোদিত, জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক বিদ্যালয় (পূর্বনাম বাসুদেব বিদ্যাপীঠ)। আশ্রমের ছেলেরা এখানে বিনা খরচে পড়াশোনা করে।

  • দশম শ্রেণি পর্যন্ত
  • বিনা বেতনে শিক্ষা
আশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ

ধর্মীয় ও মানবসেবা

উৎসব ও বিশেষ দিনে আশ্রম প্রাঙ্গণে নিয়মিত আয়োজন।

  • গুরুপূজা ও শ্রীশ্রী চণ্ডীপাঠ
  • বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও মহতী ধর্মসভা
  • সাধু সম্মেলন
  • বস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা

শুভদিন বুকিং

আপনার শুভদিনটি অনাথ শিশুদের সাথে উদযাপন করুন

প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভক্ত ও শিষ্যরা আশ্রমে এসে তাঁদের জীবনের বিশেষ দিনগুলো পালন করেন। আপনার আনন্দের দিনে কিংবা প্রিয়জনের স্মরণের দিনে আশ্রমের শিশুদের এক বেলা অন্নসেবা দিন। গুরুর আশ্রমে, শিশুদের হাসিমুখের মাঝে দিনটি হয়ে উঠুক পুণ্যময়।

অন্নপ্রাশন

সন্তানের মুখে প্রথম অন্ন, গুরুর আশীর্বাদ ও শিশুদের সাথে।

জন্মদিন

নিজের বা সন্তানের জন্মদিনে শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিন।

বিবাহবার্ষিকী

দাম্পত্যের শুভদিনে গুরুপূজা ও শিশুদের অন্নসেবা।

শুভ বিবাহ

আশ্রম প্রাঙ্গণে শাস্ত্রমতে বিবাহের আয়োজন।

শ্রাদ্ধ ও বাৎসরিক

প্রয়াত পিতা-মাতা ও প্রিয়জনের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধানুষ্ঠান।

পূজা ও মানত

যেকোনো পূজা, মানত বা পারিবারিক শুভকাজ।

গুরুদেবের সাথে আশ্রমের শিশুরা
প্রতিটি শুভদিনে শিশুদের জন্য এক বেলা ভালো খাবার, আর আপনার পরিবারের জন্য তাদের আশীর্বাদ।

অনুষ্ঠান বুক করুন

তথ্য দিয়ে বোতাম চাপলে হোয়াটসঅ্যাপে আশ্রমের কাছে আপনার অনুরোধ যাবে। আশ্রম যোগাযোগ করে তারিখ নিশ্চিত করবে।

হোয়াটসঅ্যাপে বুকিং অনুরোধ পাঠান

অন্নসেবার খরচ ও বিস্তারিত জানতে আশ্রমে যোগাযোগ করুন: ০১৭১১-৯৪১৭৫৬

উৎসব ও অনুষ্ঠান

এক নজরে অনুষ্ঠানসমূহ ২০২৬–২০২৭

প্রতিটি অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দ সাদর আমন্ত্রিত। প্রতি অমাবস্যায় রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ এবং গুরুদেবগণের আবির্ভাব ও তিরোধান তিথিতে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

  1. ১৬ এপ্রিল ২০২৬২ বৈশাখ ১৪৩৩ · বৃহস্পতিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  2. ১৬ মে ২০২৬১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ · শনিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  3. ১৪ জুন ২০২৬৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ · রবিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  4. ২১ জুন ২০২৬৬ আষাঢ় ১৪৩৩ · রবিবার
    গুরু তিথি

    শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের শুভ আবির্ভাব উপলক্ষে বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ

  5. ১৩ জুলাই ২০২৬২৮ আষাঢ় ১৪৩৩ · সোমবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  6. ১২ আগস্ট ২০২৬২৬ শ্রাবণ ১৪৩৩ · বুধবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  7. ৬ সেপ্টেম্বর ২০২৬১৯ ভাদ্র ১৪৩৩ · রবিবার
    গুরু তিথি

    শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের তিরোধান উপলক্ষে বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ

  8. ১০ সেপ্টেম্বর ২০২৬২৩ ভাদ্র ১৪৩৩ · বৃহস্পতিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  9. ১৮ সেপ্টেম্বর ২০২৬৩১ ভাদ্র ১৪৩৩ · শুক্রবার
    গুরু তিথি

    শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের তিরোধান উপলক্ষে বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ ও মহতী ধর্মসভা

  10. ১০ অক্টোবর ২০২৬২২ আশ্বিন ১৪৩৩ · শনিবার
    বিশেষ তিথি

    মহালয়া (অমাবস্যা তিথি) উপলক্ষে দিনে শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  11. ৮ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ · রবিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  12. ৮ ডিসেম্বর ২০২৬২১ অগ্রহায়ণ ১৪৩৩ · মঙ্গলবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  13. ৭ জানুয়ারি ২০২৭২২ পৌষ ১৪৩৩ · বৃহস্পতিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  14. ৫ ফেব্রুয়ারি ২০২৭২১ মাঘ ১৪৩৩ · শুক্রবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  15. ৬ মার্চ ২০২৭২১ ফাল্গুন ১৪৩৩ · শনিবার
    বিশেষ তিথি

    শিব চতুর্দশী তিথিতে রাত্রীকালীন শিব পূজা ও শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  16. ৭ মার্চ ২০২৭২২ ফাল্গুন ১৪৩৩ · রবিবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

  17. ২২ মার্চ ২০২৭৭ চৈত্র ১৪৩৩ · সোমবার
    গুরু তিথি

    গৌর দোল পূর্ণিমা তিথিতে শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজের শুভ আবির্ভাব উপলক্ষে বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ

  18. ৬ এপ্রিল ২০২৭২২ চৈত্র ১৪৩৩ · মঙ্গলবার
    চণ্ডীযজ্ঞ

    অমাবস্যা উপলক্ষে রাত্রীকালীন শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ

উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

গড়ে উঠছে আগামীর বাসুদেব ধাম

ভক্তদের দানে আশ্রমের সেবা প্রতিদিন বড় হচ্ছে। চলমান নির্মাণকাজ ও ভবিষ্যৎ প্রকল্পে অংশ নিতে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীকে সাদর আমন্ত্রণ।

চলমান কাজ

নির্মাণ চলছে

প্রসাদ ভবন

ভক্ত ও আশ্রমের শিশুদের প্রসাদ বিতরণ ও অন্নসেবার জন্য নতুন ভবন।

নির্মাণ চলছে

বাসুদেব স্কুল এন্ড কলেজ ভবন

আশ্রমের ছেলেদের পড়াশোনার জন্য নতুন শিক্ষা ভবন।

ভবিষ্যৎ পরিকল্পনা

পরিকল্পনা

বাসুদেব মেডিকেল কলেজ

চিকিৎসা শিক্ষা ও এলাকার মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে।

পরিকল্পনা

বাসুদেব টেকনিক্যাল কলেজ

আশ্রমের ছেলেদের হাতে-কলমে কারিগরি শিক্ষা ও স্বাবলম্বী ভবিষ্যৎ।

পরিকল্পনা

বাসুদেব কুম্ভ মেলা

সাধু-সন্ত ও ভক্তদের মিলনে এক মহা ধর্মীয় সমাবেশ।

এই কাজে অংশ নিতে চান? নির্মাণসামগ্রী, অর্থ বা শ্রম, যেকোনোভাবে যুক্ত হতে আশ্রমের সাথে যোগাযোগ করুন: ০১৭১১-৯৪১৭৫৬, অথবা আশ্রমের ব্যাংক হিসাবে দান পাঠান।

ভূমিদাতা কর্নার

দুই কড়া জমি থেকে আজকের তীর্থধাম

১৯৬৫ সালে স্বামী বাসুদেবানন্দ গিরি মহারাজ মাত্র ২ কড়া জমিতে যে কুটির গড়েছিলেন, আজ তা এক বিশাল বৃন্দাবনে পরিণত হয়েছে। এর প্রতিটি অংশ গড়ে উঠেছে আশ্রমের ভক্ত ও শিষ্যদের দানে। যাঁরা আশ্রমে ভূমিদান করেছেন, তাঁদের প্রতি আশ্রমের চিরকৃতজ্ঞতা।

২ কড়া১৯৬৫ সালে প্রথম কুটিরের জমি
বিশাল আশ্রম প্রাঙ্গণমন্দির, পুকুরঘাট, অনাথ আশ্রম ও বিদ্যালয়, সবই ভক্তদের দানে

শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও বাসুদেব অনাথ আশ্রমের ভূমিদাতা সদস্যবৃন্দ

শ্রী রনতোষ ধর

শ্রী রনতোষ ধর

চকবাজার, চট্টগ্রাম

শ্রী তপন দাশ

শ্রী তপন দাশ

লালানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

স্বর্গীয় নিকুঞ্জ বিহারী শীল

স্বর্গীয় নিকুঞ্জ বিহারী শীল

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

পক্ষে: শ্রী বাদল কান্তি শীল (পুত্র)

স্বর্গীয় স্বপন মজুমদার

স্বর্গীয় স্বপন মজুমদার

দঃ পাহাড়তলী, চট্টগ্রাম

পক্ষে: শ্রীমতি ডলি মজুমদার

শ্রী শ্যামল কান্তি দে

শ্রী শ্যামল কান্তি দে

চিকদাইর, রাউজান, চট্টগ্রাম

শ্রী বিশ্বনাথ ধর

শ্রী বিশ্বনাথ ধর

সুলতানপুর, রাউজান, চট্টগ্রাম

স্বর্গীয় মনিন্দ্র লাল মহাজন

স্বর্গীয় মনিন্দ্র লাল মহাজন

বিনাজুরী, রাউজান, চট্টগ্রাম

পক্ষে: শ্রী মিঠু মহাজন (পুত্র)

শ্রী হরিপদ চৌধুরী

শ্রী হরিপদ চৌধুরী

জামালখান, কোতোয়ালী, চট্টগ্রাম

শ্রীমতি রমা রাণী ধর

শ্রীমতি রমা রাণী ধর

জামালখান, কোতোয়ালী, চট্টগ্রাম

শ্রী দয়াল কান্তি সামন্ত

শ্রী দয়াল কান্তি সামন্ত

চন্দনাইশ, চট্টগ্রাম

শ্রী সাগর শীল

শ্রী সাগর শীল

পশ্চিম গোমদন্ডী, বোয়ালখালী, চট্টগ্রাম

স্বর্গীয়া রীনা রাণী বণিক

স্বর্গীয়া রীনা রাণী বণিক

কোতোয়ালী, চট্টগ্রাম

পক্ষে: শ্রী সুমন বণিক (পুত্র)

শ্রীমতি ইলা দাশ

শ্রীমতি ইলা দাশ

ডাবুয়া, রাউজান, চট্টগ্রাম

শ্রী সাজু মহাজন

শ্রী সাজু মহাজন

মধ্যম মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম

আনন্দময়ী মা

আনন্দময়ী মা

লালখান বাজার, চট্টগ্রাম

স্বর্গীয় শশাঙ্ক দেওয়ানজী ও স্বর্গীয়া ইলা দেওয়ানজী

স্বর্গীয় শশাঙ্ক দেওয়ানজী ও স্বর্গীয়া ইলা দেওয়ানজী

মাছুয়াঝর্ণা লেইন, দেওয়ানবাজার, চট্টগ্রাম

পক্ষে: শ্রীমতি চম্পা দেওয়ানজী

স্বর্গীয় প্রভাত চন্দ্র নন্দী ও স্বর্গীয়া কল্পনা নন্দী

স্বর্গীয় প্রভাত চন্দ্র নন্দী ও স্বর্গীয়া কল্পনা নন্দী

মাছুয়াঝর্ণা লেইন, দেওয়ানবাজার, চট্টগ্রাম

পক্ষে: শ্রী প্রকাশ নন্দী

শ্রী দুলাল চৌধুরী ও শ্রীমতি গীতা চৌধুরী

শ্রী দুলাল চৌধুরী ও শ্রীমতি গীতা চৌধুরী

ভট্ট চৌধুরী বাড়ী, হাটহাজারী, চট্টগ্রাম

শ্রী অর্ধেন্দু শেখর খাস্তগীর

শ্রী অর্ধেন্দু শেখর খাস্তগীর

উত্তর কাট্টলী, আকবর শাহ, চট্টগ্রাম

স্বর্গীয় সুরেশ চন্দ্র বিশ্বাস ও স্বর্গীয়া পুষ্প রাণী বিশ্বাস

স্বর্গীয় সুরেশ চন্দ্র বিশ্বাস ও স্বর্গীয়া পুষ্প রাণী বিশ্বাস

দক্ষিণ মার্দাশা, হাটহাজারী, চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রঞ্জিত দাশ (অব.) ও শ্রীমতি শিল্পী দাশ

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রঞ্জিত দাশ (অব.) ও শ্রীমতি শিল্পী দাশ

বালুছড়া, বায়েজিদ, চট্টগ্রাম

স্বর্গীয়া ডাঃ দিশা দাশ

স্বর্গীয়া ডাঃ দিশা দাশ

ধলঘাট, পটিয়া, চট্টগ্রাম

শ্রীমতি জয়শ্রী কর

শ্রীমতি জয়শ্রী কর

রহমতগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) গোবিন্দ লাল সূত্রধর

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) গোবিন্দ লাল সূত্রধর

বালুছড়া, বায়েজিদ, চট্টগ্রাম

শ্রী নারায়ণ দেব

শ্রী নারায়ণ দেব

কোতোয়ালী, চট্টগ্রাম

শ্রী অজিত কুমার দত্ত

শ্রী অজিত কুমার দত্ত

আশীর্বাদ ভবন, হাজারী লেইন, কোতোয়ালী, চট্টগ্রাম

বাসুদেব স্কুল এন্ড কলেজের ভূমিদাতা সদস্যবৃন্দ

বাসুদেব স্কুল এন্ড কলেজের জন্য শতাধিক ভক্ত ভূমিদান করেছেন। আশ্রমে টাঙানো সম্মাননা ফলক:

ফলকটি পাশে সরিয়ে দেখুন। স্কুল এন্ড কলেজের ভূমিদাতাগণের নাম ও ছবি শীঘ্রই আলাদাভাবে যোগ করা হবে।

ভূমিদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রম, অনাথ আশ্রম বা স্কুল এন্ড কলেজের জন্য কেউ এই মহৎ ভূমিদানে অংশ নিতে চাইলে সরাসরি আশ্রমের সাথে যোগাযোগ করুন: ০১৭১১-৯৪১৭৫৬

সদস্য কর্নার

আশ্রম পরিবারের সদস্য হোন

সদস্যদের নিয়মিত প্রণামীতেই চলে আশ্রমের নিত্যপূজা, অমাবস্যার চণ্ডীযজ্ঞ এবং অনাথ শিশুদের আহার ও শিক্ষা। সামর্থ্য অনুযায়ী আপনিও যুক্ত হতে পারেন।

মাসিক সদস্য

৳৫০ থেকে শুরু, প্রতি মাসে

প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী প্রণামী দিয়ে আশ্রমের সেবায় নিয়মিত অংশ নিন। পরিমাণ আপনার ইচ্ছা ও সক্ষমতার ওপর।

আজীবন সদস্য

এককালীন প্রণামী

একবার প্রণামী দিয়ে আজীবন আশ্রম পরিবারের সাথে যুক্ত থাকুন। বিস্তারিত জানতে আশ্রমে যোগাযোগ করুন।

  1. যোগাযোগ করুন০১৭১১-৯৪১৭৫৬ বা হোয়াটসঅ্যাপে ০১৮৩৫-০০০৮২৪
  2. নাম ও ঠিকানা দিনআশ্রমের সদস্য খাতায় আপনার নাম নিবন্ধিত হবে
  3. প্রণামী পাঠানআশ্রমে সরাসরি, অথবা ব্যাংক হিসাবে

যোগাযোগ

আশ্রমে আসুন

ঠিকানা

শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও অনাথ আশ্রম
নেহালপুর, ডাকঘর: নন্দীরহাট
উপজেলা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম

গুগল ম্যাপে দেখুন ↗

ফোন

০১৭১১-৯৪১৭৫৬

০১৮৩৫-০০০৮২৪ (হোয়াটসঅ্যাপ)

ফেসবুক ও ইউটিউব

ফেসবুক পেজে আমাদের অনুসরণ করুন ↗

ইউটিউবে গুরুদেবের ভিডিও দেখুন ↗